ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন। সোমবার (২ জুন) ২০২৫-২৬ সালের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটে  অর্থ উপদেষ্টা বলেন, আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।


তিনি আরও বলেন, বর্তমানে বলবৎ ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান সব ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑